দক্ষিণ ভূর্ষি রাসেল বহুমুখী সমবায় সমিতির সভা

পটিয়ার দক্ষিণ ভূর্ষি রাসেল বহুমুখী সমবায় সমিতির ২০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা সমিতির সভাপতি কাজলচন্দ্র দের সভাপতিত্বে ৫ ফেব্রুয়ারি সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৯ মার্চ বর্ষপূর্তি উত্সব করার সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে কাজলচন্দ্র দেকে চেয়ারম্যান ও মিহির চক্রবর্তীকে সদস্যসচিব করে ৩৭ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে বক্তব্য দেন সন্তোষ চক্রবর্তী কাজল, নুরুল আলম চৌধুরী, নিহার কান্তি চক্রবর্তী, মৃদুল চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি।