
শরীরের অন্যান্য অংশের তুলনায় আপনার দাঁতই আগে মানুষের নজর কাড়ে। সুন্দর হাসিটি আপনার অনন্য সম্পদ। কিন্তু একবার ভেবে দেখুন, যত টাকা আপনি ত্বকের যত্ন, সুগন্ধি ও চুলের প্রসাধনীর জন্য খরচ করেছেন, দাঁতের দৈনন্দিন যত্নে সে তুলনায় কত কম গুরুত্ব দিয়েছেন, তাই না? দাঁতের সুস্থতার জন্য কেবল টুথব্রাশ, টুথপেস্ট ও রেশম সুতার ব্যবহারই যথেষ্ট নয়। দন্ত চিকিৎসকেরা বলছেন, দাঁত দেখতে সুন্দর হলেই সুস্থ ও সবল বলে ধরে নেওয়া ভুল। তাই সমস্যা দেখা দেওয়ার আগেই চিকিৎসকে দিয়ে নিয়মিত দাঁত পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। অ্যালকোহল, কফি ও সিগারেট আপনার দাঁতের অনেক ক্ষতি করতে পারে। ব্রাশ করতে হবে নিয়ম মেনে, তাড়াহুড়ো করে বা জোরে চাপ দিয়ে নয়। ইয়াহুনিউজ।