দৃষ্টি স্কুল অব ডিবেট ৯ম ব্যাচের ভর্তি শুরু

দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে এবং রোটারি ক্লাব অব চিটাগং মিড সিটির সহযোগিতায় পরিচালিত বিতর্ক প্রশিক্ষণ আরসি চিটাগাং মিড সিটি-দৃষ্টি স্কুল অব ডিবেটের নবম ব্যাচের ভর্তি শুরু হয়েছে। কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আগামী ৩ আগস্টের মধ্যে দৃষ্টির লুসাই ভবনের কার্যালয়ে অথবা ০১৭১৯১৪২৯৫৩, ০১৮১৫৫১৭২৭৩, ০১৭৫১২১৬১৭৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আগামী ৫ আগস্ট সকাল সাড়ে নয়টায় থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে স্কুল অব ডিবেটের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।