দেয়ালে ওম

দেয়ালে ওম
কবিতা রহমান

পৃথিবীকে ঢেকে নেয়া কালো চাদরের মতো
আমাকে আড়াল করে নেয় তোমার বাহু
আর আমি
মায়ের আঁচলে ঘুটিয়ে নেয়া অবুঝের দেহরূপ
পড়ে থাকি রাত্রির বিছানায়।