পৃথিবী ও সূর্যের দূরত্ব পরিমাপের এককে সংশোধন আনা হয়েছে। দি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সর্বসম্মতিক্রমে এ সংশোধন এনেছে। পৃথিবী ও সূর্যের দূরত্ব পরিমাপের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি জ্যোতির্বিদ্যা একক বা এইউ নামে ব্যবহূত হবে। বর্তমান এককে পৃথিবী ও সূর্যের দূরত্ব দাঁড়ায় ১৪ হাজার ৯৫৯ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ৭০০ মিটার।জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেনের গবেষক সার্জেই ক্লিওনার জানান, নতুন এই পরিমাপের একক আগের এককের তুলনায় সহজবোধ্য। নতুন এই একক বিজ্ঞানীদের নির্ভুলভাবে জ্যোতির্বিদ্যাচর্চায় সহযোগিতা করবে।এখন এটি প্রকৌশলী, সফটওয়্যার প্রকৌশলী ও শিক্ষার্থীবান্ধব হবে বলেও মনে করেন তিনি। ক্লিওনার আরও জানান, পদার্থবিজ্ঞানে অন্যান্য দূরত্বের মতো পৃথিবী ও সূর্যের দূরত্বও শুধু পরিমাপযোগ্য। তবে এটিকে কোনোভাবেই নির্দিষ্ট বলে সিদ্ধান্ত নেওয়া যাবে না। স্পেস ডট কম।