বাংলা নববর্ষ উপলক্ষে গ্রন্থবিপণি বাতিঘরে ১৪ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী বই উৎসব শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলা এই উৎসব শেষ হবে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাতিঘরে ইতিমধ্যে পৌঁছেছে বিপুল পরিমাণ দেশি-বিদেশি নতুন বই। বই উৎসবে দেশীয় বই ২৫ শতাংশ, বিদেশি বই ১০ ও সীমিত পরিমাণ নতুন ও পুরোনো বই সর্বোচ্চ ৫০ শতাংশ কমিশনে বিক্রি হবে। বিজ্ঞপ্তি।