ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৪ জানুয়ারি নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়। ২৩ সদস্যের কমিটিতে মো. এনামুল হককে আহ্বায়ক এবং মুহাম্মদ ইসমাঈল হোসেন, সৈয়দ মোরশেদুল আমিন, আলী আকবর, মুহাম্মদ সোলায়মান, মোহাম্মদ ইউছুপ ও মোহাম্মদ সেলিমকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক এ টি এম পেয়ারুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এম তৌহিদুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান প্রমুখ।