জনপ্রিয় সংবাদ উপস্থাপক শামসুদ্দিন হায়দার বলেছেন, ‘সাধারণ মানুষের কাছে সংবাদ ভালোভাবে পৌঁছাতে হলে সংবাদমনস্ক হওয়া খুবই জরুরি। এজন্য চর্চা ও প্রশিক্ষণের বিকল্প নেই।’ নান্দনিকের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) টেলিভিশন সংবাদ ও এফএম রেডিও উপস্থাপনা কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে উপস্থিত ছিলেন নান্দনিকের নির্বাহী পরিচালক তাজুল ইসলাম। বিজ্ঞপ্তি।