চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পটিয়া উপজেলার ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্র ফোরাম গঠন উপলক্ষে ২১ মে এক সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগার মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এ বি এম আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ মোহাম্মদ নুর হোসেন, প্রভাষক মো. মোরশেদুল আলম প্রমুখ।
সভায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র আমিনুর রহমানকে সভাপতি, মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. ইনজামামুল হককে সাধারণ সম্পাদক ও ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. সাজ্জাদ হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৫-১৬ সালের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।