ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির (আরইবি) ২৭তম বার্ষিক সাধারণ সভা ২৪ জানুয়ারি মহিপালের ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির পরিচালকদের প্রত্যক্ষ ভোটে মাহবুব মোর্শেদ সভাপতি নির্বাচিত হয়। এ ছাড়া একই সভায় সামছুন নাহার-সহসভাপতি, মহিউদ্দিন চৌধুরীকে সচিব এবং এ টি এম সফিকুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প বিভাগ) আতাউর রহমান চৌধুরী ও ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।