আনোয়ারার পারিক সৈকতে অবৈধ ব্যবসা বন্ধে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট মহল। গত মঙ্গলবার সৈকতের আইনশৃঙ্খলা রক্ষাকল্পে একটি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পারিক সৈকতের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আলী খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ, রায়পুরের চেয়ারম্যান জানে আলম, বারশত আওয়ামী লীগের সভাপতি মো. ছাবের প্রমুখ।