চট্টগ্রাম ফোর স্ট্রোক সিএনজি থ্রি হুইলার অটোরিকশা সাধারণ মালিক ঐক্য পরিষদের নেতারা সম্প্রতি পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে অটোরকিশার রোড পারমিট ও ফিটনেসের বিষয়ে আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও পুলিশ রাস্তায় হয়রানিমূলক মামলা দিচ্ছে বলে অভিযোগ করা হয়। পাশাপাশি নম্বরপ্লেটবিহীন অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়।
এ সময় সংগঠনের নেতারা পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডলকে আইনশৃঙ্খলার উন্নতি, ফুটপাথ দখলমুক্ত করার জন্য ধন্যবাদ জানান।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক শাহেদুর রহমান। অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সানাউল্লাহ, আব্দুস সালাম, মাহফুজ মিস্ত্রি, মো. ইদ্রিস প্রমুখ। বিজ্ঞপ্তি।