কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন জাতীয় পার্টির বর্ধিত সভা ১৩ ফেব্রুয়ারি বেলা তিনটায় রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ।
এতে সভাপতিত্ব করেন রাজাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হোসাইন শহীদ সাইফুল্লাহ। সভা শেষে মো. সাহাব উদ্দিনকে আহ্বায়ক ও আসহাব উদ্দিনকে সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।