প্রথমা প্রকাশনের আয়োজনে নয় দিনব্যাপী বইমেলা আজ বৃহস্পতিবার বিকেল চারটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হবে। বইমেলা উদ্বোধন করবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
মেলায় ছাড়কৃত মূল্যে দেশি-বিদেশি বই বিক্রি হবে। এতে আগ্রহী সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।