ফিনলের ফ্ল্যাট বুকিং দিলেই উপহার

রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ফিনলের ফ্ল্যাট বুকিং দিলেই গ্রাহকেরা পাবেন নানা ধরনের উপহার। উপহারের মধ্যে রয়েছে গৃহসজ্জার সব জিনিস, সঙ্গীসহ চট্টগ্রাম ব্যাংকক চট্টগ্রামের বিমান টিকিট ও ৪২ ইঞ্চি এলইডি টেলিভিশন। ফ্ল্যাটের দামভেদে এসব উপহার দেওয়া হবে।
উল্লেখ্য, নগরের নাসিরাবাদ ও মেহেদিবাগে ফিনলের বেশ কিছু প্রকল্পের ফ্ল্যাট বিক্রি হচ্ছে মেলায়।
এসব প্রকল্পে ১ হাজার ৫৮৫ বর্গফুট থেকে শুরু করে ২ হাজার ৪৫০ বর্গফুট পর্যন্ত আয়তনের অ্যাপার্টমেন্ট রয়েছে। বিজ্ঞপ্তি।