জবর খবর

ফুলের বাড়ি

পুরো বাড়ি ছেয়ে গেছে ফুলে ফুলে! যেন মানুষের বাড়িতে ফুল নয়, ফুলের বাড়িতে মানুষের বসবাস! ফুলময় এই বাড়িটি অ্যানি এবং রবিন স্ট্রেইঞ্জ দম্পতির ২৬ বছরের ভালোবাসার ফসল। যাঁরা তাঁদের বিবাহিত জীবনে অবসর সময়ের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন ফুল দিয়ে নিজেদের বাড়ি সাজানোর পেছনে। বাড়িটি দেখতে হলে আপনাকে যেতে হবে নর্থ ইয়র্কশায়ারের কনিস্টন কোল্ড গ্রামে। অ্যানি বলেন, ‘ফুলের পেছনে আমরা এ পর্যন্ত কী পরিমাণ খরচ করেছি, হিসাব করতেও ভয় পাই!’—ঁডেইলি মেইল