বরাবর
সম্পাদক, রস+আলো
বিষয়: রস+আলোয় লেখা ছাপানোর জন্য আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে আমি আপনার বহুল প্রচারিত এবং পঠিত রস+আলোর একজন নিয়মিত পাঠক। আপনি হয়তো ভাবছেন, পরিচিত কোনো বাঙালি বন্ধুর সাহায্য নিয়ে বাংলায় লিখছি। আপনার ধারণা ভুল। জেনে প্রীত হবেন যে আমি বাংলা ভাষা শিখেছি। সত্যি কথা বলতে, আমি রস+আলোয় নিয়মিত লেখার জন্যই বাংলা ভাষা শিখেছি। আপনার পাতায় লেখার জন্য অন্য যোগ্যতাগুলোর ব্যাপারে পরামর্শ দিলে উপকৃত হব। অ্যাটাচমেন্টে একটি রম্যরচনাও পাঠালাম। পড়ে দেখবেন আশা করি।
নিবেদক
রস+আলোর
একান্ত বাধ্য পাঠক
ড্যান ব্রাউন
লেখক, যুক্তরাষ্ট্র