ফেসবুক কর্নার

ফেবুমত

বিরোধী দল হরতাল শেষে এবার অবরোধ কর্মসূচি পালন করল। জনগণ দুটোই দেখল। কিন্তু এই দুটোর পার্থক্য আসলে কতটকু? রস+আলোর ফেসবুক পেজে পাঠকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম তা। সেখানে পাঠকেরা জানিয়েছেন হরতাল ও অবরোধের পার্থক্য—

রাকিবুজ্জামান: হরতাল আর অবরোধ ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া দুই

যমজ ভাই।

প্রাঞ্জল চক্রবর্তী: হরতাল হলো লাউ, অবরোধ হলো কদু!

ফারিহা ইসলাম: হরতাল দিলে আনন্দ লাগে। নিশ্চিত জানি, পরীক্ষা হবে না। অবরোধ দিলে টেনশন লাগে। পরীক্ষা হবে কি হবে না?

আবু সাঈদ নিশান: এরা একই মায়ের দুই সন্তান। খালি রক্তের গ্রুপ আলাদা!

শোয়াইব শাহরিয়ার: ‘অবরোধ’ একটি তৎসম শব্দ। কিন্তু ‘হরতাল’ একটি গুজরাটি শব্দ।

ইমন আহমেদ: প্যারাসিটামল আর নাপা। জিনিস একই, প্যাকেট আলাদা।

শফি দিদার: হরতালে একটা তাল থাকে । অবরোধে কোনো তাল নেই।