বইমেলা

.

বইমেলাতে মেলা বই
বন্ধু তুমি গেলা কই?
কাব্য ছড়া উপন্যাস
ব্যস্ত কাটে বইয়ের মাস।
গল্পগাথা আর কী চাও?
ভ্রমণকথা গদ্যটাও।
নতুন কাগজ নতুন ছাপ
নতুন মলাট ছড়ায় তাপ।
পাঠক-ক্রেতা করছে ভিড়
ঘুরে ঘুরে কী অস্থির!
চেতনাতে একুশ গান
উদ্যান আজ বইবাগান।
বটতলাতে ছুটছে মন
নতুন বইয়ের উদ্বোধন।
আড্ডা মারে আড্ডাবাজ
তোমায় খোঁজা আমার কাজ।

বই কিনেছি ডজন চার
তোমার জন্য উপহার।

বইয়ের সঙ্গে দিলাম ফুল
চিনতে যেন হয় না ভুল!