বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের পশ্চিম ষোলশহর ওয়ার্ড শাখার উদ্যোগে সম্প্রতি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আমীরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সদস্য মো. ইয়াকুব, আওয়ামী লীগের নেতা মো. শেখ সরওয়ার্দী, আবদুল মালেক, এম এ রহিম, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন, আলমগীর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।