
ফ্যাশনটা এখন লম্বা চুলের দিকেই। নতুন কাট দেওয়ার কাজটাও করা হচ্ছে চুল খুব ছোট না করে। কিন্তু গরম বলে কথা। জায়গা বুঝে চুল বেঁধে ফেলাটাই হবে বুদ্ধিমানের কাজ। সহজভাবে বেঁধে ফেলতে পারবেন—এমনই চার রকম চুলের সাজ দেখানো হলো।
বেণিতে খোঁপা
এক পাশে সিঁথি করুন। সিঁথির শেষ প্রান্ত থেকে পুরা চুল উল্টে আঁচড়ে ফেলুন। সিঁথির পাশ থেকেই বেণি করা শুরু করুন। পেছনের সব চুল নিয়েই বেণিটি করতে হবে। বেণি করা শেষ হলে এক পাশে বা ঠিক মাঝখানে নিচু করে খোঁপা করে ফেলুন।
পোশাক: যাত্রা
উঁচু খোঁপা
সামনের কিছুটা চুল হালকা চূড়ার মতো করে উঁচু করে নিতে হবে। বাকি চুলগুলো আঁচড়ে পেছনে নিচু করে খোঁপা করা হয়েছে।
পোশাক ও গয়না: রঙ
খেজুর বেণি
সামনের দিকের চুল দুই ভাগে ভাগ করে নিন। দুই পাশের চুলগুলোকে হালকা ফুলিয়ে নিয়ে পেছনে ঝুঁটি করে ফেলুন। এবার পছন্দমতো যেকোনো ধরনের বেণি করতে পারেন। এখানে খেজুর বেণি করা হয়েছে।
সাজানো বব কাট
লম্বা চুল অথবা ছোট চুল—সব চুলেই এটি করা যাবে। দরকার একটি পাতলা চুলের নেট। সামনের দিকের কিছুটা চুল রোলার দিয়ে পেঁচিয়ে নিন। চুলগুলোকে রোলের মতো করে নিয়ে ভেতরের অংশে ক্লিপ দিয়ে আটকে নিতে হবে। না হলে চুলগুলো রোল হয়ে থাকবে না। পেছনের চুলগুলো ভালোভাবে আঁচড়ে নিতে হবে। এবার নেট দিয়ে পেছনের চুলগুলোকে বব কাটের আকারে আটকে নিন।