উপকরণ: চালবাটা বা চালের গুঁড়ি ১ কাপ, পেঁয়াজকুচি ৪ টেবিল চামচ, পেঁয়াজ পাতাকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, ধনে পাতাকুচি ২ টেবিল চামচ, আদা মিহি কুচি ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, পানি প্রয়োজনমতো।
প্রণালি: ওপরের সব উপকরণ অল্প পানি দিয়ে একসঙ্গে মেখে গোলা তৈরি করুন। গোলাটা ঘন হবে। এখন তাওয়ায় হালকা তেল মেখে নিন। গরম তাওয়ায় মাখিয়ে রাখা গোলা দিয়ে পাতলা করে ছড়িয়ে দিন। ঢাকনা লাগিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ। এবার ঢাকনা তুলে চাপটি উল্টে দিন, রাখুন আরও কিছুক্ষণ। লালচে রং হয়ে এলে নামিয়ে নিন। সকালর নাশতায় ভালো লাগবে খেতে।
উপকরণ: খুদের চাল ২ কাপ, রান্নার তেল পৌনে ১ কাপ, তেজপাতা ১টি, শুকনো মরিচ ৩টি, পেঁয়াজকুচি আধা কাপ, আদাকুচি ১ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৩–৪টি।
প্রণালি: খুদের চাল ভালো করে ধুয়ে নিন। পানি ঝরিয়ে রাখুন। হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজকুচি, আদা, রসুন, কাঁচা মরিচ, তেজপাতা ও সামান্য লবণ দিয়ে ভালো করে ভাজুন। পেঁয়াজ হলদে রং হয়ে এলে ধুয়ে রাখা খুদের চালগুলো দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন। ভাজা হয়ে গেলে এবার পানি দিন। চালের ওপর এক ইঞ্চি উঁচু পরিমাণ পানি দিতে হবে। এবার ঢাকনা দিয়ে দিন। তবে এর আগে পানিতে লবণ দেখুন। আগুনের আঁচ থাকবে মাঝারি। মাঝে মাঝে ঢাকনা উল্টে দেখে নিন। চাল ফুটে গেলে দমে রেখে দিন ১০-১২ মিনিট। ব্যস, তৈরি হয়ে গেল বউয়া বা বউয়াভাত। সিলেটে সকালবেলায় বিভিন্ন ধরনের ভর্তার সঙ্গে পরিবেশন করা হয় দারুণ স্বাদের এই ভাত।