বেইলি রোডে অভিজাত ইফতারি

রমজান উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকায় নানা মুখরোচক ইফতারসামগ্রী সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। ঐতিহ্যবাহী ইফতারসামগ্রীর পাশাপাশি পাওয়া যাচ্ছে বিদেশ থেকে আমদানি করা নানা পদও। হাল আমলের নানা স্বাদের অভিজাত ইফতারসামগ্রী পাওয়া যায় বেইলি রোডে। সাধারণত উচ্চবিত্তরা এখান থেকে ইফতারসামগ্রী কেনেন। এখানে পাওয়া যাচ্ছে শর্মা, শাশলিক, গ্রিল চিকেন, বোম্বাই টোস্ট, শামী কাবাব, চিকেন কোপ্তা ইত্যাদি। ছবিগুলো বৃহস্পতিবারের।

পছন্দের ইফতারসামগ্রী কিনছেন ক্রেতারা।
পছন্দের ইফতারসামগ্রী কিনছেন ক্রেতারা।
ফখরুদ্দিন রেস্তোরাঁয় তৈরি হচ্ছে গ্রিল চিকেন।
বিভিন্ন পরিমাণের হালিম সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতারা প্রয়োজনমতো নিচ্ছেন।
বোম্বাই জিলাপির পাশাপাশি চিকন জিলাপির চাহিদা রয়েছে। ভাজা হচ্ছে চিকন জিলাপি।
সপরিবারে ইফতারসামগ্রী কিনছেন অনেকে।
শিক কাবাব তৈরি হচ্ছে একটি রেস্তোরাঁয়।
রমজান উপলক্ষে রেস্তোরাঁগুলো ক্রেতাদের জন্য দিচ্ছে নানা অফার।