চুরি হয়ে যাওয়া আংটি ফিরে এল ১৫ বছর পর, সঙ্গে একটি চিঠি! চিঠিতে চোর লিখেছে, ‘আমি ক্ষমাপ্রার্থী। জানি, জিনিসটি আপনাদের কাছে খুবই প্রিয় এবং মূল্যবান।’ ঘটনার আকস্মিকতায় হতবাক হয়েছেন আংটির মালিক রিফাগেন দম্পতি। ১৯৯৮ সালে তাঁদের মেয়েবাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সে সময়ই চুরি হয়েছিল চারটি আংটি। আবেগপূর্ণ চিঠির শেষে চোর লিখেছে, ‘ইতি, এক বখে যাওয়া ছেলে। যে তার ভুল সংশোধন করতে চায়।’ ডেইলিমেইল