‘ফেনী মাশরুম উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের’ আওতায় গত রোববার দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। শহরতলীর পাঁচগাছিয়া হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত সভায় খাদ্য, ওষুধ ও প্রসাধন হিসেবে মাশরুমের গুরুত্ব এবং চাষাবাদের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। বক্তব্য দেন হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যানতত্ত্ববিদ মো. আবদুর রশিদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ফেনীর প্রশিক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার।