আসছে শারদীয় দুর্গাপূজা। করোনাকালের নতুন স্বাভাবিক সময়ে তাই পূজার ফ্যাশনে দেখা যাচ্ছে হালকা নকশা, হালকা কাজের পোশাক। কেননা বাইরে থেকে এসে কাপড় পরিষ্কারের বিষয়টি এখন স্বাস্থ্যবিধির মধ্যেই পড়ে। তারপরও পোশাকে উৎসবের আবহ আছে ঠিকই।
সপ্তমীর দিনে বেছে নিতে পারেন এ ধরনের লম্বা কাটের পোশাক। ওপরের জ্যাকেটটা আলাদা। দিনের বেলা জ্যাকেট ছাড়া পরতে পারেন। সন্ধ্যার পর জমকালো ভাব আনতে জ্যাকেটটা পরে নিলেই হবে। একটি পোশাকেই চলে আসবে দুটি লুক।
পোশাক: ওয়্যারহাউস
বিজ্ঞাপন
অষ্টমীর দিন স্কার্ট বেছে নিতে পারেন। কুর্তাতেও থাক হালকা কাজ।
পোশাক: রঙ বাংলাদেশ
নবমীর রাতের জন্য পোশাকে চলে আসুক জমকালো রং। গাঢ় নীল রঙের কামিজে ফুলের হালকা ছাপা নকশা। রাতের বেলা খোলা চুলে কোঁকড়ানো ভাব থাকতে পারে। তবে মেকআপ যতটা সম্ভব হালকা থাকাই ভালো।
পোশাক: কিউরিয়াস
দশমীর দিন পোশাকে লাল-সাদা রঙের প্রভাব থাকবেই। লাল রঙের কামিজে সোনালি রঙের জমকালো ব্লকের নকশা। সাদা পালাজ্জোতে ছোট ছোট নকশা। গলায় ভারী চোকার। কানে মিলিয়ে দুল। পুরো সাজের সঙ্গে মানিয়ে খোঁপা করা হয়েছে চুল।
পোশাক: আইরিসেস
লাল পাড়, সাদা শাড়ির আবেদন ছিল, আছে, থাকবে। ভিন্নতা আনতে শাড়িতে থাকতে পারে সোনালি নকশা। কড়ির গয়নায় সাজ সম্পূর্ণ।