বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে আজ ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা দুইটায় ‘শারদ’ মেধা বৃত্তি সনদ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাঙ্গুনিয়া পাবলিক হল প্রাঙ্গণে এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলী শাহ। বিজ্ঞপ্তি।