
প্রাচীনকালে কাচ রঙিন করে কিংবা স্ফটিক পাথর ব্যবহার করে রৌদ্রোজ্জ্বল দিনে আকাশ কিংবা সূর্যের দিকে তাকাত সাধারণ মানুষ। তবে এভাবে সূর্যালোককে জয় করার ব্যাপারটি খ্রিষ্টপূর্ব ১১০০ শতকের আগ পর্যন্ত কারও মাথাতেই আসেনি।
প্রাচীন চীনে নাকি আজকের দিনের চশমার মতো এক ফ্রেম বানিয়ে তাতে দুই চোখের ওপর রঙিন কাচ লাগিয়ে রোদের হাত থেকে চোখ দুটো রক্ষা করার কৌশলের উদ্ভব হয়েছিল। ইতিহাসের পাতায় তাই প্রথম রোদচশমার উত্সস্থল বলা হয়েছে চীন দেশকেই। চীনে নাকি রঙিন চশমা ব্যবহৃত হতো আরও একটি গুরুত্বপূর্ণ কাজে। কোনো অপরাধের বিচারকাজ চলার সময় বিচারকেরা সাধারণ এমন ধরনের রঙিন চশমা ব্যবহার করতেন। রঙিন চশমা পরে থাকলে কোনো অভিযুক্ত কিংবা সাক্ষী তাঁর চোখের অভিব্যক্তি বুঝতে পারত না। বিচারকাজের স্বচ্ছতার জন্যই সাধারণত প্রাচীন চীনের বিচারালয়গুলোয় বিচারকদের এই রঙিন চশমা পরার ব্যাপারটি প্রচলিত ছিল।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল