শরীর ভালো রাখতে সহজ এই দুই পানীয় পান করতে পারেন

তোকমা ও ইসবগুলের শরবত

যেভাবে বানাবেন: পুদিনা পাতা ধুয়ে ব্লেন্ড করে তার সঙ্গে পানি ও চিনি মিশিয়ে ছেঁকে নিন। তোকমা ও ইসবগুলসহ লবণ, একচিমটি বিট লবণ ও অল্প লেবুর রস মিশিয়ে বানাতে পারবেন এই শরবত।

উপকারিতা: এ শরবত পানে ক্লান্তি কেটে দ্রুত সতেজ হয়ে উঠবেন। পুদিনাপাতা ও লেবুর রসের মিশ্রণ শরীরের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পেটের যেকোনো সমস্যার দ্রুত সমাধান করতে সাহায্য করে। আর তোকমা শরীরে কোষ্টকাঠিন্যের সমস্যা দূর করে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

আদা–লেবুর শরবত

যেভাবে বানাবেন: আদার রস, লেবুর রস, চিনি ও পানি একসঙ্গে মিশিয়ে শরবত বানাতে হবে।

উপকারিতা: শরীরের ব্যথা কমাতে সাহায্য করে এই শরবত। এ ছাড়া ক্যানসার, বমি বমি ভাব, রক্তচাপ কমাতেও বিশেষ উপকারী আদা লেবুর শরবত। ইফতারে অনেকে ভাজাপোড়া খান। তাঁদের জন্যও এই শরবত উপকারী। লেবুতে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট চর্বি কমাতে সাহায্য করবে।