শহীদ জননী জাহানারা ইমামের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৬ জুন আবৃত্তি সংগঠন প্রমা পালন করছে নানা কর্মসূচি।বিকেল চারটায় শিল্পকলা একাডেমীর চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে গান ও আবৃত্তি পরিবেশন করবেন চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের শিল্পীরা। স্মৃতিচারণা করবেন বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান শুরু হবে শোক মিছিল দিয়ে।