অঙ্গন থিয়েটারে ইউনিটের নাটক শেষ বিকেলের গল্প আগামী শনিবার সন্ধ্যা সাতটায় মঞ্চায়ন হবে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। এটি অঙ্গনের ১৮তম প্রযোজনা। নাটকটি রচনা করেছেন সজনীকান্ত বন্দ্যোপাধ্যায়। নাটকটি রূপান্তর, সংযোজন ও নির্দেশনার দায়িত্বে রয়েছেন সনজীব বড়ুয়া। অভিনয় করেছেন সনজীব বড়ুয়া, সাবিরা সুলতানা, শ্যামা প্রসাদ চক্রবর্তী, সুবাস বোস প্রমুখ। বিজ্ঞপ্তি।