শিল্পকলায় আজ চলচ্চিত্রের গান

প্রথম আলো বন্ধুসভার আয়োজনে আজ সন্ধ্যা ছয়টায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হবে পুরোনো দিনের বাংলা চলচ্চিত্রের গানের অনুষ্ঠান। এতে সত্তর-আশির দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলো পরিবেশিত হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি।