
অভিনেত্রী শিল্পী সরকার অপু। তাঁর ছেলে ইয়াশ রোহান। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগে পড়ছেন। এরই মধ্যে কাজ করেছেন কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনেও। এবারের দুই প্রজন্মে থাকছে এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।
১. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে হয়...
শিল্পী সরকার: উত্তম-সুচিত্রার সিনেমাগুলো।
ছেলে: টাইটানিক, ওল্ড বয়, সেভেন ও শশাঙ্ক রিডাম্পশন।
২. কোন ধরনের গান ভালো লাগে?
শিল্পী সরকার: রবীন্দ্রসংগীত।
ছেলে: গজল ও মেটাল।
৩. কার গান পছন্দ করেন?
শিল্পী সরকার: সতীনাথ মুখোপাধ্যায়।
ছেলে: রাহাত ফতেহ আলী খান, ফুয়াদ ও অর্ণব।
৪. যে চরিত্রে অভিনয় করার ইচ্ছা...
শিল্পী সরকার: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ গল্পের মৃন্ময়ী।
ছেলে: ফেলুদার তোপসে।
৫. কার লেখা পড়তে ভালো লাগে?
শিল্পী সরকার: বুদ্ধদেব দাশগুপ্ত, সমরেশ মজুমদার।
ছেলে: স্টিফেন কিং, সত্যজিৎ রায়।
৬. প্রিয় রং...
শিল্পী সরকার: কালচে লাল।
ছেলে: সাদা-কালো।