শিশু সামিউলের খুনিদের ফাঁসির দাবিতে চকরিয়ায় মানববন্ধন

সিলেটে শিশু শেখ সামিউল আলম ওরফে রাজনের খুনিদের ফাঁসির দাবিতে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন করেছে দুটি সংগঠন। ১৬ জুলাই কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা স্টেশনে স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফাইন্ডার ও স্বাধীন মঞ্চ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে স্থানীয় লোকজন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আ ক ম গিয়াস উদ্দিন, পিস ফাইন্ডারের প্রতিষ্ঠাতা আদনান রামিম, স্বাধীন মঞ্চের সংগঠক তানভির আহমেদ সিদ্দিকী প্রমুখ। —চকরিয়া প্রতিনিধি