খাগড়াছড়ির মাইসছড়ির উল্টাছড়ি আর্যপুরুষ শীলানন্দ ধর্মোদয়বিহারে কঠিন চীবর দান উপলক্ষে আট দিনব্যাপী নানা কর্মসূচি শুরু হবে ১০ অক্টোবর। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে ৪০০ বৌদ্ধ কুলপুত্রের প্রব্রজ্যা গ্রহণ, বুদ্ধের আরণ্যিক ভিক্ষুসংঘের সদ্ধর্মদেশনা, মহাসংঘদান, অষ্টপরিষ্কার দান ও কঠিন চীবর দান। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ধুতাঙ্গ ভান্তে শীলানন্দ স্থবির।
এতে প্রব্রজ্যা গ্রহণে আগ্রহী ব্যক্তিদের ৭ সেপ্টেম্বরের মধ্যে (০১৫৫৬-৭৭৩১৬০ ও ০১৮৪৩-৬৬৫৪৮১) মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।