আসবে তুমি অতর্কিতে মিষ্টি পায়,জানলা পাশে পরগাছা মন বৃষ্টি পায়। তোমার কথায় ভরসা হলো,আমার আকাশ ফরসা হলো,ভুলের ঝোঁকে এই দুচোখেআবার না হয় বর্ষা হলো। ফুল ফুটলেই হয়না ফাগুন, বয় না হাওয়া বাসন্তীবাগানজুড়ে আগাছা খুব, মনের মাঝে অশান্তি। আমার চোখে তোর ওই চোখের দৃষ্টিপাতমাঝ দুপুরে ঠা ঠা রোদেও বৃষ্টিপাতচাতক মনের প্রতীক্ষা তাই অহর্নিশঅবাধ অলস সময় থেকে একটু দিস।