ছাত্রলীগ ও সাধারণ জনগণের মধ্যে কী সম্পর্ক?
মেসবাহ-উর-রহমান, আগৈলঝাড়া, বরিশাল
ভবিষ্যতের নেতা ও সাধারণ জনগণের সম্পর্ক।
কান টানলে মাথা আসে, সিগারেট টানলে কী আসে?
শাহরিয়ার হোসেন, আদর্শ বিদ্যালয়, বাগেরহাট
ধোঁয়া (সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান মৃত্যুর কারণ!)।
বলুন তো আমার প্রেমিকার নাম কী?
আবু তাহের মিয়া, কারমাইকেল কলেজ, রংপুর
বলা যাবে না। আপনার নতুন প্রেমিকা ছুটে যেতে পারে।
পাছে লোকে কিছু বলে, সামনে লোকে কিছু বলে না কেন?
সাজেদুর রহমান, গেণ্ডারিয়া, ঢাকা
বলে, আপনি শোনেন না। সামনে লোকের সামনে যারা থাকে, তারা শোনে।
সেরা প্রশ্ন
রস+আলোর কার্টুনগুলোয় অধিকাংশ সময় টাকার রং থাকে সবুজ। কেন?
মুনিম হাসান, গাংনী, মেহেরপুর
দেশে এত এত কালো টাকা, তাই রস+আলো চায় প্রকৃতির মতো নির্মল সবুজ টাকাও থাক।
অভিনন্দন মুনিম, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।