এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.infoমোবাইল ফোনআমার ১ গিগাবাইটের মেমোরি কার্ডে প্রায় ৫০০টি ছবি আছে। কয়েক দিন আগে মোবাইলে কিছু বোতাম কিছুক্ষণের জন্য কাজ করেনি। পরে আবার ঠিক হয়ে যায়। তারপর মেমোরি কার্ড থেকে ছবি বের করতে গেলে ছবি বের হয় না। কেন এমন হচ্ছে? ছবি কি কখনো বের করা যাবে? রেনেসা, রাঙামাটি আপনার মোবাইল ফোনের ছবির জন্য ইন্টারনেট যুক্ত কম্পিউটার থেকে ফটোরিকভারি সফটওয়্যার নামিয়ে (ডাউনলোড) নিন। তারপর ফটোরিকভারি সফটওয়্যার দিয়ে ছবিগুলো পুনরুদ্ধার করে নিতে হবে। এটা করলে আশা করি আপনার মোবাইল ফোনের মেমোরি কার্ড থেকে ছবিগুলো নামানো যাবে। পরামর্শ দিয়েছেন: মো. কামাল হোসেনস্বত্বাধিকারী, সাইম প্লাস অ্যান্ড ইলেকট্রনিকস