সারাইখানা

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.infoমোবাইল ফোনপ্রায় এক বছর ধরে স্যামসাং এস৭১০আই মোবাইল ফোনসেট ব্যবহার করছি। একদিন হঠাৎ সেটটি হাত থেকে পড়ে যায়। এতে এর মনিটরটি ফেটে যায়। এখন মনিটরে কোনো কিছুই ভালোভাবে দেখা যায় না। অনেক খোঁজ করেও এই মডেলের মনিটর পাইনি। কীভাবে এটা পেতে পারি বা মোবাইল ফোনটা কি ঠিক করা যাবে?মো. আবির হোসেনসুজানগরপাবনা। সেটটির এলসিডি মনিটর খারাপ হয়েছে। এটা পরিবর্তন করতে হবে। তবে আপনার ফোনের মডেলের এলসিডি এখনো বাজারে আসেনি। কিছুদিন অপেক্ষা করুন। বাজারে এলে ভালো কোনো সার্ভিস সেন্টারে নিয়ে মনিটরটি পরিবর্তন করলে কোনো সমস্যা থাকার কথা না।পরামর্শ দিয়েছেন—মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী সাইম প্লাস ও ইলেকট্রনিকস