অনুপ্রবেশকারীদের রুখতে ইসরায়েলের সীমান্তে কিছুসংখ্যক চালকবিহীন গাড়ি টহল দিচ্ছে। গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে স্টিয়ারিং ঘোরানো থেকে শুরু করে গতিরোধ (ব্রেক) ও দিক পরিবর্তন, সবই করতে পারে। এ ছাড়া এতে তথ্য ও সংকেত সংগ্রহের ব্যবস্থা ও ক্যামেরা সংযুক্ত রয়েছে। ফলে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় সেনাদের দায়িত্ব গাড়িটিই ঠিকঠাক পালন করতে পারে।ইসরায়েলের বেন-গুরিয়ন ইউনিভার্সিটি অব দ্য নেগেভের গবেষক হুগো গুটার্মান বলেন, তাঁর দেশের সীমান্ত টহলের কাজে চালকবিহীন কম্পিউটার-নিয়ন্ত্রিত গাড়ির ব্যবহার ২০০৮ সালে প্রথম শুরু হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে জি-নিয়াস নামের একটি প্রতিষ্ঠান গাড়িগুলো তৈরি করেছে। এই গাড়ি ব্যবহারের ফলে সেনাদেরজীবনের ঝুঁকি কমেছে। লাইভসায়েন্স।