সপ্তাহের আওয়াজ

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন

chutirdine@prothom-alo.info  www.facebook.com/chutirdine 

কৃত্রিম আর ফরমালিনযুক্ত খাবার খেতে খেতে মেঘহীন বৃষ্টিটাও মনে হচ্ছে কৃত্রিম।

মুহাম্মদ মীর কাসেম

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম

মাথার চুল ও বুদ্ধি হয়তো পরস্পরের শত্রু। এ জন্যই একত্রে থাকতে চায় না, শেষে টাক মাথাই হয় শেষ সম্বল।

মো. শাহীন

ঢাকা বিশ্ববিদ্যালয়।

সেরাআওয়াজ

জীবনে ভুল আর বোকামি না করলে হয়তো আজ জীবন সম্পর্কে এতটা জানাই হতো না।

রামানন্দ অধিকারী

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর

আগে মানুষ কষ্ট পেলে মুখ গুঁজে থাকত কাছের মানুষের বুকে, অথচ আজকাল মুখ গুঁজে থাকে ফেসবুকের পোস্টে।

পিয়া

সিলেট।

ফেসবুক হলো ফ্রিজের মতো। মনে হয় একটু পর পর খুলে দেখি (লগ–ইন) কী আছে।

মো. রাকিবুল ইসলাম

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

আমরা জানি না আগামীকাল আমরা বেঁচে থাকব কি না, তারপরও আমরা রাতে শোয়ার সময় ঘড়িতে অ্যালার্ম দিই।

আবদুল্লাহ আল মাহমুদ

রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী।

সেরা আওয়াজদাতা পাবেন ২০০টাকার মোবাইল ফোন রি​ফিল