হিট

প্রেম আছে তাই আছে টিকে কিছু নামনাটোরের বনলতা পায় আজও দামকত লোকই ফেলল বড়শির ছিপচণ্ডীদাসেই শুধু, হিপ হিপ হিপ।রোমিও মরে ভূত, জুলিয়েটও তাইদুজনের নাম ধরে আজও গান গাইছ্যাঁকা খেয়ে কতজনে খেতে বোনে ‘ইরি’বিস্মৃত তারা, আছে ফরহাদ-শিরিকত ঘর হলো প্রেমে, কত কত ইট...এক শাহজাহানই দেখি, বরাবর হিট।