সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের ১০টি ছবি

বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রদের সৃজনশীলতাকে স্বীকৃতি দেওয়ার আয়োজন—সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস। ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশন ও সনির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আটটি শাখার মধ্যে ‘ন্যাশনাল ও রিজিওনাল অ্যাওয়ার্ড’ অন্যতম। এ শাখায় অংশ নেওয়া বিভিন্ন দেশের আলোকচিত্রীদের চোখে ধরা পড়ে ভূপ্রকৃতি, সংস্কৃতি ও জীবনের বৈচিত্র্যময় মুহূর্ত। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। জীবনের গল্প, শ্রম, প্রকৃতি, সংস্কৃতি—সব মিলিয়ে নির্বাচিত হয়েছে অসাধারণ কিছু ছবি। সেখান থেকে ১০টি ছবি দেখুন।

বাংলাদেশ

ঘাম, পরিশ্রম আর জীবনের বুননে গড়া বাস্তবতার এক শক্তিশালী প্রতিচ্ছবি
ছবি: পিনু রহমান

ইন্দোনেশিয়া

ফুলের মুকুট পরা কিশোরী

মিয়ানমার

জল আর জীবনের লড়াইয়ে একসঙ্গে নেমেছেন জেলেরা

কুয়েত

রহস্যময়তা আর একাকিত্বের এক অনন্য দৃশ্য

থাইল্যান্ড

জলের ওপরে ও নিচের দুই ভুবনের সংযোগ

নেপাল

ঐতিহ্যবাহী উৎসব ‘ইয়ারতুং’-এর প্রাণবন্ত দৃশ্য

কাতার

বন্দর ঘিরে জমে ওঠা বাজার

শ্রীলঙ্কা

জলাভূমির পথ ধরে

সংযুক্ত আরব আমিরাত

‘নামহীন’ এই ছবিতে ধরা পড়েছে আলো-ছায়ার বিমূর্ত খেলা

ফিলিপাইন

দিন শেষের ক্লান্তি আর প্রশান্তির মুহূর্ত