বিচিত্র

প্যান্ট ছাড়া ট্রেনে চড়ার দিন

গতকাল ছিল ‘নো ট্রাউজারস অন দ্য টিউব ডে’। অর্থাৎ ট্রাউজার বা প্যান্ট না পরেই চড়তে হবে মাটির নিচ দিয়ে চলা রেলগাড়িতে, বিশ্বের অনেক দেশে যা টিউব বা সাবওয়ে নামে পরিচিত। ২০০২ সালে ‘ইমপ্রোভ এভরিহয়ার’ নামে একটি কমেডিভিত্তিক শিল্পী দল একরকম মজা করেই দিবসটি চালু করেছিল। সেই থেকে বিশ্বের প্রায় ৬০টি শহরে এ দিবস পালিত হয়। যুক্তরাজ্যের লন্ডনে কীভাবে দিবসটি পালিত হলো, সেটাই ছবিতে দেখে নেওয়া যাক।

সেন্ট্রাল লন্ডনের এলিজাবেথ লাইনে টিকিট কাটছেন দুই যাত্রী
ছবি: এএফপি
ছবি দেখে কে বলবে, লন্ডনে এখন তীব্র শীত!
ওপরে ফিটফাট, নিচে...
করোনার আঘাতের পর এবারই প্রথম এই অদ্ভুত দিবসটি পালিত হলো বিশ্বের নানা শহরে।
অনেক যাত্রীকেই দিবসটি পালন করতে দেখা গেছে
দলেবলে ‘নো ট্রাউজারস অন দ্য টিউব ডে’ পালন করেছেন অনেকে