পরিবারের সঙ্গে শিরোপাজয়ী খেলোয়াড়দের যে ছবিগুলো মন ছুঁয়ে যায়

অনেক প্রতীক্ষার পর এসেছে এই জয়। মাঠের খেলা দেখেছে সবাই। কিন্তু এই জয়ের জন্য খেলোয়াড়েরা দিনের পর দিন কীভাবে পরিশ্রম করেছেন, কী ঝড় গেছে তাঁদের পরিবারের সদস্যদের ওপর দিয়ে, তা শুধু তাঁরাই জানেন। খেলা শেষে পরিবারের সঙ্গে বিজয়ী আর্জেন্টাইন দলের খেলোয়াড়দের ছবিগুলো নিশ্চয়ই মন ছুঁয়ে যাবে সবার।

খেলা শেষে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের সঙ্গে মাঠে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন মেসি। এই ছবিগুলোই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল’।
ছবি: এএফপি
মেসির দুই সন্তানের এই ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন রোকুজ্জো
জয়ের অন্যতম নায়ক আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেজ। এক হাতে সন্তান, আরেক হাতে বিশ্বকাপ। একজন বাবার কাছে এর চেয়ে বিশেষ মুহূর্ত আর কী হতে পারে!
পরিবারের সঙ্গে এই ছবিটা নিশ্চয়ই মার্তিনেজের ঘরে শোভা পাবে!
স্ত্রী–সন্তানদের সঙ্গে ক্রিস্টিয়ান রোমেরো
স্ত্রী জর্জেলিনা ও সন্তানের সঙ্গে দি মারিয়া
পরিবারের এক সদস্যকে জড়িয়ে ধরছেন রদ্রিগো দি পল
পরিবারের সদস্যদের সঙ্গে দি মারিয়া
এই দীর্ঘ যাত্রায় নিশ্চয়ই পরিবারের সদস্যরা মেসির পাশে ছিলেন। এই ছবিটার জন্যই অপেক্ষায় ছিলেন তাঁরা!
পরিবারের এক সদস্যের সঙ্গে রদ্রিগো দি পলের দুষ্টুমির মুহূর্ত
যে ছবির কোনো ক্যাপশন প্রয়োজন হয় না