কলার মোচা দিয়ে ‘ক্রিসপি সালাদ’ বানানোর কথা ভাবছেন জয়া আহসান, দেখুন ১৪টি ছবি
জীবনযাপন ডেস্ক
বাড়ির চারপাশের জঙ্গল থেকেই উঠে আসে নানা রকমের সবজি। প্রকৃতির কাছাকাছি এমন জীবনযাপনের কিছু মুহূর্ত ছবিতে তুলে ধরেছেন অভিনেত্রী জয়া আহসাননিজের হাতে লাগানো ওলকচু তুলেছেন জয়া আহসান। ছবিটি দেখে একজনের মন্তব্য, ‘আপনি তো দেখছি জাত কৃষক!’ওলকচু, পেঁপে, ঝিঙ্গা, কলার মোচা, লেবু, চালকুমড়া—ঠিক যেন গ্রামবাংলার উঠানের দৃশ্যজয়ার ফ্রেমে প্রকৃতির সৌন্দর্য আর ঘরোয়া জীবনের ছোঁয়া বারবার ফিরে এসেছেকলাপাতায় সাজানো হরেক পদের ভর্তা। জয়া জানিয়েছেন, কলার মোচা দিয়ে এবার ‘ক্রিসপি সালাদ’ বানানোর কথা ভাবছেন, একটু ফিউশন ঘরানায়ছবিগুলো দেখে এক ফলোয়ারের মন্তব্য, ‘কী সুন্দর সব ন্যাচারাল, দেখেই চোখ জুড়িয়ে যায়।’
বিজ্ঞাপন
প্রকৃতির উপকরণ শুধু খাবারেই নয়, ঘরের সাজেও জায়গা করে নিয়েছেঘরের এক কোণে গ্রামবাংলা ও ভিনদেশি ঐতিহ্যের স্মারকশহুরে জীবনের ব্যস্ততার বাইরে এমন প্রকৃতিনির্ভর সময় জয়ার ছবির অন্যতম আকর্ষণবারান্দায় জয়ার প্রিয় পোষ্য আর চায়ের আয়োজন রসুনের থোকা ঝুলছে ঘরে, এটাও যেন ঘর সাজানোর উপকরণ হয়ে উঠেছেনিজের হাতে লাগানো সবজি আর ফুল নিয়ে প্রকৃতির মাঝে জয়াফল আর ফুলে সাজানো টেবিল। প্রকৃতি থেকে পাওয়া উপকরণকে ঘরের দৈনন্দিন জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার এক সুন্দর উদাহরণছবিগুলো দেখে এক ফলোয়ারের মন্তব্য, ‘প্রকৃতি কখনোই সেই হৃদয়কে প্রতারণা করে না, যে প্রকৃতিকে ভালোবাসে।’