
১৩ থেকে ১৫ অক্টোবর চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরামের উদ্যোগে হয়ে গেল ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২। চাঁদপুর সরকারি কলেজে আয়োজিত এ উৎসবে ৩২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিজয়ী দলের সদস্যরা হলেন মাহির আসিফুর রহমান, মীর হাসিবুল হাসান এবং ইয়াসির মোহাম্মদ আমিন।
বিতর্কের বিষয় ছিল, ‘এই সংসদ ইলিশ সুরক্ষার অংশ হিসেবে বিদ্যমান পদক্ষেপগুলোকে সমর্থন করে না।’ বিরোধী দলে অবস্থান নিয়ে জয় পেয়েছে জাহাঙ্গীরনগর। প্রতিপক্ষ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।