ঈদের তিন বেলা কেমন সাজে সাজবেন, দেখুন ছবিতে

এ বছর মেকআপে দেখা যাচ্ছে নতুন সব ধারা। বহু বছর ধরে চলে আসা ‘সতেজ লুক’–এর বদলে সাহসী আর সৃজনশীল সব স্টাইল, যা ব্যক্তিত্ব ও মুড অনুযায়ী পরিবর্তিত হবে। ঈদের সাজেও দেখা যাবে সেটার ঝলক।

সকালে যারা হালকা মেকআপে দিন কাটাতে চান, এখন থেকেই তাঁরা ত্বকের যত্নে মনোযোগ দিন। মডেল: ইতি, পোশাক: গোদেশী, সাজ: পারসোনা
ছবি: সুমন ইউসুফ
চোখে আইলাইনের ব্যবহার করুন, কপাল থেকে গালজুড়ে থাকবে ব্লাশঅন।
বিকেলে মনোক্রোম আই মেকআপে একটি রং ব্যবহার করেই তৈরি করতে পারেন সামঞ্জস্যপূর্ণ লুক
মনোক্রোম আই মেকআপ স্টাইলটি ১৯৯০-এর দশক থেকে সময়-সময় জনপ্রিয় হয়েছে
রাতের সাজে থাকুক গ্রাফিক আইলাইনার আর সাহসী লিপস্টিকের ব্যবহার
পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নেওয়া হয়েছে গাঢ় ম্যাজেন্টা রঙের লিপস্টিক।