কী খেয়ে এত সুন্দর দীপিকা?

বরাবরই শরীর–সচেতন দীপিকা পাড়ুকোন। নিঃসন্দেহে তিনি বলিউডের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী। ‘ওম শান্তি ওম’ থেকেই নজর কেড়েছিলেন সবার। ‘পাঠান’-এ যেন আরও ছাড়িয়ে গেছেন। সৌন্দর্য থেকে শারীরিক গড়ন—সবটাতেই দেখিয়েছেন নিজের সেরাটা। অনেকবারই তিনি বলেছেন, খেতে ভালোবাসেন। তারপরও কীভাবে ধরে রেখেছেন নিজেকে? কী থাকে তাঁর দৈনন্দিন খাদ্যতালিকায়। জেনে নেওয়া যাক

লেবুর শরবত দিয়ে শুরু হয় দীপিকার সকাল। কুসুম গরম শরবতে মেশানো থাকে মধু। সেটা সাহায্য করে তাঁর কোমল ত্বক ধরে রাখতে
ছবি: ইন্সটাগ্রাম থেকে
সকালের নাশতা সমৃদ্ধ থাকে প্রোটিনে। থাকে কাঠবাদাম ও দুটো ডিমের সাদা অংশ। সঙ্গে দক্ষিণী কোনো আইটেম—ইডলি, উপমা, দোসা বা অন্য কিছু
দুপুরে দীপিকার পছন্দ সাধারণ দক্ষিণী খাবার। তবে এ সময় তিনি সাধারণত হালকা খান। প্রায়ই খান রসম বা ডালমেশানো ভাত
দীপিকা মৌসুমি ফলের ভীষণ ভক্ত। বিকেলে প্রায়ই বাটিভর্তি করে মৌসুমি কোনো ফল খান। তাতে ভিটামিন, খনিজ, অ্যান্টি–অক্সিডেন্টের সঙ্গে মেলে ত্বকের উজ্জ্বলতাও
সন্ধ্যায় নিয়মিত কফি পান করেন দীপিকা। তবে ইনস্ট্যান্ট কফি নয়, ফিল্টার কফি। সঙ্গে কিছু শুকনা ফল বা বাদাম
রাতে একদমই হালকা খান দীপিকা। এড়িয়ে যান আমিষ। সাধারণত রুটি-সবজি বা সালাদেই খাওয়া সেরে ফেলেন
তবে রাতে যদি আমিষ খেতে ইচ্ছা করেই, তখন বেছে নেন মাছ। সাধারণত গ্রিল করা মাছ খান সবজি সহযোগে
তবে যেহেতু খেতে ভালোবাসেন, তাই রুটিনে রাখেন ‘চিট ডে’। সেদিন খান পছন্দের খাবারÑচকলেট, পেস্ট্রি, নিউটেলা ইত্যাদি

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া