বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কাছে তাঁরা আজ ফুটবলের মহাতারকা। তাঁদের বিলাসবহুল প্রাসাদ, ব্যক্তিগত জেট কিংবা কোটি কোটি ডলারের সম্পদের গল্প প্রায়ই শোনা যায়। কিন্তু এই সাত তারকার যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণ কিছু বাড়ি থেকে। দেখে নিন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, লুকা মদরিচ, সাদিও মানে, করিম বেনজেমা ও কার্লোস তেভেজের শৈশবের বাড়ি আর বর্তমানের বিলাসবহুল আবাস।

শৈশবের বাড়ি: আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোসারিও শহরের লা বাজাদা এলাকায়। ১৯৮৭ সালে জন্মের পর প্রায় ১৩ বছর বয়স পর্যন্ত এই সাধারণ বাড়িতেই বড় হয়েছেন।
বর্তমান ঠিকানা : এখন মেসির প্রধান বাসস্থান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে। এ ছাড়া স্পেনের বার্সেলোনার কাস্তেলদেফেলসেও তাঁর একটি বিলাসবহুল বাড়ি আছে।
শৈশবের বাড়ি: ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের মোগি দাস ক্রুজেস শহরের একটি সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন। শৈশবে পরিবারের সঙ্গে ছোট একটি বাড়িতেই থাকতেন।
বর্তমান ঠিকানা : বর্তমানে তাঁর বিলাসবহুল বাড়ি ব্রাজিলের মাঙ্গারাতিবা, সাও পাওলো এবং সৌদি আরবেও আছে। ব্যক্তিগত জেট, হেলিপ্যাড ও বিশাল সুইমিংপুলসহ তাঁর বাড়িগুলো আলোচনার বিষয়।
শৈশবের বাড়ি: পর্তুগালের মাদেইরা দ্বীপের রাজধানী ফুনশালের সান্তো আন্তোনিও এলাকায় একটি সাধারণ ভবনের ছোট্ট ফ্ল্যাটে জন্ম ও বেড়ে ওঠা। ১৯৮৫ সাল থেকে কৈশোর পর্যন্ত সেখানেই ছিলেন।
বর্তমান ঠিকানা : রোনালদোর বাড়ি এখন সৌদি আরবের রিয়াদ, পর্তুগালের কাসকাইশ ও মাদেইরা এবং স্পেনে। তাঁর কাসকাইশের নতুন ম্যানশনকে ইউরোপের অন্যতম ব্যয়বহুল ব্যক্তিগত বাড়িগুলোর একটি বলা হয়।
শৈশবের বাড়ি: ক্রোয়েশিয়ার জাদার অঞ্চলের ছোট্ট গ্রাম মোদ্রিচিতে জন্ম। যুদ্ধের সময় তাঁর পরিবার উদ্বাস্তু হয়ে জাদারের একটি হোটেলে দীর্ঘ সময় বসবাস করেছিল।
বর্তমান ঠিকানা : এখন তাঁর প্রধান বাসস্থান স্পেনের মাদ্রিদে। এ ছাড়া ক্রোয়েশিয়ায়ও তাঁর বাড়ি আছে।
শৈশবের বাড়ি: সেনেগালের সেদিও অঞ্চলের ছোট্ট গ্রাম বামবালিতে জন্ম ও বেড়ে ওঠা। বিদ্যুৎ ও আধুনিক সুযোগ–সুবিধাবিহীন সাধারণ গ্রামেই কেটেছে তাঁর শৈশব।
বর্তমান ঠিকানা : সৌদি আরবে খেলার সুবাদে সেখানে তাঁর বাসস্থান আছে। পাশাপাশি নিজ গ্রাম বামবালিতে হাসপাতাল, স্কুল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করেছেন।
শৈশবের বাড়ি: ফ্রান্সের লিঁও শহরের ব্রঁ এলাকার সরকারি আবাসন প্রকল্পে (হাউজিং এস্টেট) জন্ম ও বেড়ে ওঠা। তাঁর শৈশব কেটেছে আলজেরীয় বংশোদ্ভূত শ্রমজীবী পরিবারে।
বর্তমান ঠিকানা : বর্তমানে সৌদি আরবের জেদ্দায় থাকেন। এ ছাড়া ফ্রান্স ও স্পেনেও তাঁর বিলাসবহুল বাড়ি আছে।
শৈশবের বাড়ি: আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের কুখ্যাত দরিদ্র এলাকা ফুয়ের্তে আপাচেতে (বর্তমান নাম বারিও এহেরসিতো দে লস আন্দেস) বড় হয়েছেন। দারিদ্র্য ও অপরাধপ্রবণ পরিবেশের মধ্যেই কেটেছে তাঁর শৈশব।
বর্তমান ঠিকানা : খেলোয়াড়ি জীবনে সাফল্যের পর বুয়েনস এইরেসের অভিজাত এলাকায় নিজের স্বপ্নের বাড়ি বানিয়েছেন। বর্তমানে আর্জেন্টিনাতেই তাঁর স্থায়ী আবাস।
সূত্র: ফাইনাল স্কোর